ইত্তেফাক রিপোর্ট
উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগ সেবার মান আরো বৃদ্ধি করতে তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। গতকাল বুধবার বিডার ৬০তম নির্বাহী পরিষদের সভায় তিনি ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেবার মান আরো বৃদ্ধির ওপরে জোর দেন। এর মাধ্যমে বিনিয়োগ সেবা প্রত্যাশীরা অতি দ্রুত সেবা পাবেন। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পর্যালোচনা এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রেমিটেন্স, রয়্যালটি, টেকনিক্যাল নো- হাউ, আদার টেকনিক্যাল ফি, প্রত্যাবাসন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় বলে বিডা সূত্রে জানা যায়। এ সময় বিডার নির্বাহী পরিষদের সদস্যগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
