স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
উত্সবমুখর পরিবেশে চট্টগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বুধবার বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত সূচনা খেলায় কর্ণফুলী উপজেলা আরাফাতের হ্যাটট্রিকে (৫-০) গোলে হারায় পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারাকে। দলের হয়ে অপর গোল ২টি করেন শাখাওয়াত ও নিলয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
