সভাপতি মোক্তার-সম্পাদক শহীদ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে ১১ নম্বর আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল কমিটি গঠন। ১২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. মোক্তার আলী সিদ্দিকী। আর ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম শহীদ মল্লিক।
