চট্টগ্রামে ওষুধের দাম বেশি রাখায় কিউপিএস ফার্মেসিকে জরিমানা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

চট্টগ্রাম অফিস

একটি মলমের নির্ধারিত দাম ৭০ টাকা। কিন্তু নগরীর ওআর নিজাম রোডে কিউপিএস নামের একটি ওষুধের দোকানে মলমটির দাম রেখেছে ৯০ টাকা। এ ব্যাপারে ক্রেতার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে গতকাল বুধবার ওই দোকানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর পাশাপাশি ৫০ হাজার টাকা দামের মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঔষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।