ছাতকে কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতকে উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে ছয় দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, সহকর্মকর্তা ও  স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছাতক উপজেলা পরিষদ চত্বরে ছয় দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলায় ১০টি স্টল অংশ নেয়। মেলা চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।