তাহিরপুরে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর থেকে বিদেশি মদ ও বিয়ারের চালানসহ আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কামড়াবন্দ গ্রামে পুলিশ তাকে আটক করে। আটক রাজ্জাক উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। থানা পুলিশ সূত্র জানায়, কামড়াবন্দে গ্রামবাসীর উপস্থিতিতে রাজ্জাকের বসতবাড়িতে থাকা পুকুরের পানির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে রাজ্জাক এলাকায় এবং এলাকার বাইরে নিজস্ব এজেন্ট নিয়োগ করে বিদেশি মদ ও গাঁজার ব্যবসা করে আসছিল। রাজ্জাকগংদের বিরুদ্ধে আদালতে ১২টি মামলা বিচারাধীন বলে জানান ওসি।