বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলা জেলা প্রশাসক মাছুদ আলম ছিদ্দিকের নেতৃত্বে বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বোরহানউদ্দিন এ শোভাযাত্রার আয়োজন করেন। উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরবাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রাতে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, কাউন্সিলর সেলিম রেজা, বিশ্বজিত্ দে-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
