শিবালয়ে শিক্ষকের বেত্রাঘাতে ৪র্থ শ্রেণির ছাত্র আহত হওয়ার অভিযোগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:২২

শিবালয় উপজেলার শাকরাইল মোকসেদ আলী একাডেমির খণ্ডকালীন শিক্ষক হাকিম উদ্দিনের বেত্রাঘাতে গুরুতর আহত হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রতাপ সাহা। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট  বুধবার লিখিত অভিযোগ করেছে আহত শিক্ষার্থীর বাবা প্রবীর সাহা।

জানা গেছে, উক্ত বিদ্যালয়ে গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণিত বিষয়ে ক্লাশ পরীক্ষায় প্রতাপ ভুল উত্তর লেখায় শিক্ষক হাকিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে প্রহার করে। এ ঘটনায় সহপাঠি ও অন্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রতাপের গায়ে জ্বর আসে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ প্রবীর সাহা।

আরও পড়ুন: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআরএম