টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০০:৩৩

ইত্তেফাক রিপোর্ট

চার টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা হ?লেন— ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। ম?ন্ত্রিপ?রিষদ স?চিব মোহাম্মদ শফিউল আলম গতরা?তে একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন,  টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহ?তি দি?য়ে আ?দেশ জা?রি ক?রে?ছে ম?ন্ত্রিপ?রিষদ বিভাগ।

গত ৬ নভেম্বর মন্ত্রিসভা থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওইদিন সন্ধ্যায় চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। যদিও তারা দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গত শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, টেকনোক্র্যাটরা আর মন্ত্রী থাকছেন না।