গৃহপালিত মন নিয়ে শব্দের দীপ্র ফানুস উড়িয়ে
নতুন বছরে শব্দের ক্যান্ডেল লাইটের সামনে
কী করে দাঁড়াই আমি!
শব্দের অমরাবতীর প্রতি অবহেলা
আমার সবকিছু লণ্ডভণ্ড করে দেয়।
আমি নগণ্য এক
কাউকে আকাশ দেবো দূরের কথা:
নিজের আকাশই চিনি না আমি
তারায় তারায় আমি তোমাকে সাজাতে পারবো না
আমার শরীরে প্রেমের আলপনা আঁকা নেই।
পাথরকুচির পাতায় জীবনানন্দ দাশকে কবিতা লিখতে দেখেছি আমি
ভালোবাসার অনুভূতি অবশ হয়ে গেছে কবেই,
তোমার নরম আলিঙ্গনের কথা আজ আর মনে নেই
হয়তো কোনো একদিন ভালোবাসার কথা বলবো তোমাকেই।
