আসা-যাওয়া

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

আকাশ দেখতে দেখতে ভুলে গেছি

যাওয়ার কথা।

অচেনা আঁধার থেকে কবে যে নেমেছি সাঁতারে

পুতুলির মেলা।

মনে নেই কবে সেই আসা;

পথ তবু বসে আছে ক্লান্তিহীন রথে—

কোথা সে নেয়ার কথা,

যে পথে যাবো ফের অচেনা হাটের ডাকে—

মাঝি ঠায় বসে আছে নিরাকার, নৈঃশব্দ্যের ঘাটে;

যাবো কোন গাঁয়?

শূন্যতায়?

আছো কেউ মাঝি?

কেউ নেই?

এই আসা যাওয়ার পারাপারে—

তবু আসি তবু যাই মেলা ভেঙে, দল ভেঙে

একা নদী পার হয়ে!