‘পদ্মাবত’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আলিয়া ভাট। তিনি ‘রাজি’ সিনেমার জন্য এই সম্মাননা পেয়েছেন।
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডের এই আসরের সবুজ কার্পেটে সবচেয়ে সম্মানীত হয়েছেন এই দুই তারকার। গত বুধবার রাতে মুম্বাইয়ে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। আইফাতে এবারের সেরা ছবি হিসেবে ঘোষিত হয়েছে ‘রাজি’। সেরা পরিচালকের ট্রফিতে নিজের নাম খোদাই করে নিয়েছেন পরিচালক শ্রীরাম রাঘবন ‘অন্ধ্যাধুন’ ছবির জন্য। সহ-অভিনেতার পুরস্কার পেয়েছে ভিকি কৌশল (সঞ্জু ) ও সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছে অদিতি রাও হায়দারি (পদ্মাবত)।
এছাড়াও ‘চেন্নাই এক্সপেস’ সিনেমাটির জন্য দীপিকা পাডুকোন, বরফির জন্য রণবীর কাপুর, থ্রি ইডিয়টসের জন্য রাজকুমার হিরানি, অ্যায় দিল হ্যায় মুশকিলের জন্য প্রীতম বিশেষ ক্যাটাগরি ‘২০ বছরের সেরা’তে পুরস্কার জিতে নিয়েছেন। এই ক্যাটাগরিতে সেরা ছবি হয়েছে কাহোনা প্যায়ার হ্যায়।
ভারতীয় সিনেমায় অবদানের জন্য ড্যান্স ও কোরিওগ্রাফি মাস্টার সরোজ খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন মাধুরী দীক্ষিত।
