ইত্তেফাক ডেস্ক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ভুল সংশোধনে রাজনীতিকরা ইউ টার্ন নিতেই পারেন। শনিবার পাকাতান হার্পান প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ফেরেশতারাও ভুল করেন। তাই মানুষ হিসেবে আমরা তো ভুল করতেই পারি। সরকার হয়তো কোনো পদক্ষেপ ভুল করে নিতে পারে, কিন্তু পরে ভুল সংশোধনের জন্য ইউ টার্ন নেয়। এটা তো দোষের কিছু নয়। তিনি আরো বলেন, আমরা কিছু সময় ভুল করে কিছু করে ফেলি, কারণ আমরা তো পরিপূর্ণ মানুষ না। -স্টার অনলাইন
