লাখাইয়ে গণহত্যা দিবস পালিত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

হবিগঞ্জের লাখাইয়ে কৃষ্ণপুর গ্রামে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকালে কৃষ্ণপুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অমরেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মো. রবিউল ইসলাম।