কলমাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৩ বস্তা চাল জব্দ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

কলমাকান্দায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) ১২৩ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন কলমাকান্দা উপজেলা সদরের খেয়াঘাট এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের দোকান থেকে ঐ চাল জব্দের নির্দেশ দেয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, উপজেলা সদরের খেয়াঘাট এলাকার এক ডিলারের দোকানে ১২৩ বস্তা চালের পাটের তৈরি সরকারি বস্তা পালটে প­াস্টিকের বস্তায় মজুত করা হচ্ছে­—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে ঐ চাল জব্দের নির্দেশ দেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে আরো অধিকতর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআই আক্রাম জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।