ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সংঘর্ষপীড়িত ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি হস্তক্ষেপের জবাবে রিয়াদের তেলক্ষেত্রে তারা যে হামলা চালিয়েছে তা সম্ভাব্য বড়ো ধরনের যুদ্ধেরই সতর্কবার্তা।
বুধবার মন্ত্রিসভা বৈঠকের পর রুহানি তার টুইটার অ্যাকাউন্টে এ কথা বলেন। তিনি আরো বলেন, ইয়েমেনিরা কোনো হাসপাতালে, স্কুলে কিংবা বাজারে হামলা করেনি। তারা হামলা করেছে একটি শিল্পকেন্দ্রে। কেবল সতর্ক করার জন্য এ হামলা চালানো হয়েছে।
এটি তাদের জন্য একটি হুঁশিয়ারি এ কারণে যে, ভবিষ্যতে সৌদি আরব যদি এর জবাবে কোনো কিছু করতে চায় বা পালটা হামলা করে তাহলে তাদের এ বিষয়টি মাথায় রাখতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, সৌদি তেল ক্ষেত্রে শনিবারের এ হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে।
