মসজিদের শহরকে সরকার ক্যাসিনোর শহর বানিয়েছে ---------------- মঈন খান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজ থেকে ৪০০ বছর আগে যখন এই শহরের গোড়াপত্তন হয়েছিল, তখন ঢাকার পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। আজকে সেই শহর পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে। আজকে উন্নয়নের জোয়ারে আমরা কোথায় ভেসে যাচ্ছি, বাংলাদেশের মানুষের নীতি-নৈতিকতা কোথায় ভেসে যাচ্ছে। এই সরকার এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। মধ্যম আয়ের নমুনা হিসাবে ঢাকা শহর যদি লাসভেগাসে পরিণত হয় তাহলে এই দেশ যখন উন্নত দেশে পরিণত হবে তখন ঢাকা শহর কোথায় যাবে?

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করছি। যিনি সুদীর্ঘ ৩৫ বছর ধরে গণতন্ত্রের লড়াই করছেন। মিথ্যা মামলায় জড়িয়ে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে।’