থাকব না ক বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
সংকল্প- কাজী নজরুল ইসলাম
বাবুই হাসিয়া কহে,“ সন্দেহ কি তায়?
কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক তবু ভাই পরের ও বাসা
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।”
স্বাধীনতার সুখ-রজনীকান্ত সেন
শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন,‘ বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।’
দুই বিঘা জমি- রবীন্দ্রনাথ ঠাকুর
