বঙ্গবন্ধুর সমাধিতে নতুন দায়িত্বপ্রাপ্ত সাত জন অ্যাডিশনাল আইজির শ্রদ্ধা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সাত জন নতুন দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি। শুক্রবার বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মো. শফিকুল ইসলাম, কমিশনার ঢাকা মেট্রোপলিটন, মীর শহিদুল ইসলাম, মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুবুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শেখ মোহাম্মদ মারুফ হাসান, রেক্টর পুলিশ স্টাফ কলেজ, বিশ্বাস আফজাল হোসেন ।

পরে তারা বঙ্গবন্ধুসহ ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় অন্যদের মধ্যে গোপালগঞ্জের পুলিশ সুপার সাইদুর রহমান খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, অফিসার ইনচার্জ ইনামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।