বুলবুলের মুক্তি দাবি করেছে ইমজা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

সিলেটে সাংবাদিক গ্রেফতার

সিলেট অফিস

সিলেটের সাংবাদিক মইনুল হক বুলবুলকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), সিলেট। ইমজা বুলবুলের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। ইমজা, সিলেটের সভাপতি ও দেশ টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো চিফ মঞ্জুর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বুলবুলকে আটকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

এর আগে, বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট ব্যুরো প্রধান মঈনুল হক বুলবুলকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা  জানান, মঈনুল হক বুলবুলের বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেন কানাইঘাটের কারাবাল্লা এলাকার রায়হান আহমদ। মামলার বিষয়ে আদালত পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কানাইঘাট থানা পুলিশ মঈনুল হক বুলবুলকে গ্রেফতার করে।