মাহবুব শরীফ
সাধারণ হার্ড ডিস্কের চাইতে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি কিন্তু বেশ দ্রুত গতির হয়ে থাকে। আর এটাও জানেন যে সলিড স্টেট ড্রাইভ বাজারে এসেছে বেশ কয়েক বছর হলো। এখন আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে, এখনো কি সলিড স্টেট ড্রাইভের কোনো আপগ্রেড আসেনি? কিংবা সলিড ড্রাইভের থেকেও দ্রুত গতির কোনো সিস্টেম আসেনি? এ বিষয়ে আলোচনা হলো এ লেখায়।
এটা কিন্তু কোনো গ্রাফিকস কার্ড নয়, বরং গ্রাফিকস কার্ডের মতোই দেখতে কিন্তু এটা হচ্ছে একটি সলিড স্টেট ড্রাইভ যেটা আপনার পিসির পিসিআইই স্লটে বাসানোর জন্য তৈরি করা হয়েছে এবং সাধারণভাবে এটা এসএসডির থেকেও তুলনামূলকভাবে বেশি দ্রুতগতি সম্পন্ন একটি ড্রাইভ।
বর্তমানে পিসিআইই টাইপের সলিড ড্রাইভগুলো বাজারে চলে এসেছে এবং ভোক্তাদের কাছে এগুলো ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। তবে সেগুলো হচ্ছে বিদেশের হিসেব। এখন মূল কথা হলো আপনার নিজের পিসির জন্য কি এই টাইপের সলিড ড্রাইভ এখনি উপযুক্ত?
সলিড স্টেট ড্রাইভে ইন্টারনাল ফ্ল্যাশ চিপ ব্যবহার করে সেখানে আপনার ফাইলসগুলোকে সংরক্ষিত করে রাখা হয়। অন্যদিকে হার্ডডিস্ক সিস্টেমে ফিজিক্যাল স্পিনিং ডিক্স ব্যবহার করা হয়। হার্ড ডিস্কের চাইতে সলিড স্টেট ড্রাইভের সুবিধা হচ্ছে, এসএসডিগুলো সাইজে ছোটো হয়ে থাকে, কম বিদ্যুত্ খরচ হয় এবং তুলনামূলকভাবে বেশ দ্রুতগতির পারফরমেন্স দিতে পারে। আর চঈওব ঝঝউ গুলো পরবর্তী ধাপে চলে গিয়েছে। এরা আপনার মাদারবোর্ডের সর্বোচ্চ দ্রুতগতির ব্যান্ডউইথ চ্যানেলের ওপর বসে আপনাকে বেশ দ্রুতগতির সলিড স্টেট ড্রাইভের সার্ভিস উপহার দিতে পারবে।
উল্লেখ্য যে, এসএসডির চারটি ফর্ম ফ্যাক্টরের মধ্যে পিসিআইই হচ্ছে একটি। তবে অন্যান্য তিনটি ফ্যাক্টর এটিএ এসএসএস এবং ফাইবার চ্যানেল যুক্ত এসএসডির চেয়ে পিসিআইই এসএসডিগুলো তুলনামূলকভাবে বেশি পারফরমেন্স দিতে সক্ষম।
পিসিআইই এসএসডি কতটুকু ফাস্ট
এসএসডি বা সলিড ড্রাইভগুলো বাজারে এসেছে সেই ২০০৩ সালে। তখন অনান্য হার্ড ডিস্কের মতোই সলিড ড্রাইভেও পাটা কনেক্টশন সিস্টেম ব্যবহূত হতো। পরবর্তীতে সময়ের বিবর্তনে এটা সাটা, সাটা২ এবং বর্তমানে সাটা৩ সিস্টেমে আপগ্রেড হয়েছে। উল্লেখ্য যে, পাটা এবং সাটা এই দুটি সিস্টেমকেই সাধারণত মেকানিক্যাল হার্ডডিস্ক ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। তাই সাটা৩ সিস্টেমে আমরা বর্তমানে এসএসডি ব্যবহার করলেও সলিড ড্রাইভের পূর্ণাঙ্গ স্পিডটুকু পেয়ে থাকি না। এই সমস্যার সমাধানের জন্য পিসিআইই এসএসডি-কে উন্মোচন করা হয়। সাটা৩স্ট্যান্ডার্ডের সলিড ড্রাইভগুলোর টান্সমিশন স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে ৬.০ গিগাবাইটস বা ৭৫০ মেগাবাইটস। এ বাস্তবে এই স্পিড ৬০০ থেকে ৬৫০ মেগাবাইটস এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই স্পিড কিন্তু আমাদের বর্তমানের কাজের জন্য যথেষ্ট দ্রুতগতির, বিশেষ করে হার্ড ডিস্কের গতির কাছে এটা বেশ ফাস্ট। এই গতির সলিড ড্রাইভে আপনি যদি পিসির অপারেটিং সিস্টেম দিয়ে রাখেন তাহলে পিসি বুটআপ টাইমে হার্ড ডিস্কের থেকে কম করে হলেও ৫ সেকেন্ডের বুস্টিং আপনি পাবেন।
অন্যদিকে পিসিআইই সলিড ড্রাইভগুলো আপনার পিসির মাদারবোর্ডের পিসিআইই স্লটে বসানো হয়। পিসিআইই বা Peripheral Component Interconnect Express হচ্ছে এমন একটি স্লট যেটা সরাসরি মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে। এই স্লটে আপনি গ্রাফিক্স কার্ড বসান। আর তাই কোনো সাটা ক্যাবলের সাহায্য ছাড়াই সলিড ড্রাইভটি সরাসরি আপনার মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে। আর এ কারণেই এই ধাঁচের সলিড ড্রাইভগুলো বেশ দ্রুতগতির হয়ে থাকে।
পিসিআইই ৩.০ স্লটের প্রতি লেনে টান্সফার স্পিড থাকে প্রতি সেকেন্ডে ৯৮৫ মেগাবাইট । আর যেহেতু প্রতিটি পিসিআইই ডিভাইসে ১ থেকে ১৬টি লেন থাকে তাই একটি পিসিআইই এসআসডি থেকে আপনি সর্বোচ্চ ১৫.৭৫ জিবিএস টান্সফার স্পিড পাবেন। তার মানে একটি ১৬এক্স ল্যান যুক্ত পিসিআইই ৩.০ ড্রাইভ কি একটি সাটা ৩.০ ড্রাইভের থেকে ২৫ গুণ বেশি স্পিড আমাদেরকে দেবে।
আর একই সঙ্গে এগুলোর দামও বেশি একটি সাধারণ ৫০০ গিগাবাইটের সাটা এসএসডির দাম যেখানে ১৭০ মার্কিন ডলার (১৪ হাজার প্লাস টাকা) সেখানে একই সাইজের একটি পিসিআইই সলিড ড্রাইভের দাম হচ্ছে ৩৩০ মার্কিন ডলার (২৭ হাজার প্লাস টাকা)। মানে দামের দিক থেকে প্রায় দ্বিগুণ! কিন্তু স্পিড পেতে চাইলে দামের ব্যাপারওটি আপনাকে মাথায় রাখতে হবে।
কোন পিসিতে পিসিআইই এসএসডি প্রয়োজন
এবার আসি আপনার পিসির ব্যাপারে। আপনি যদি আমাদের মতো সাধারণ ইউজার হয়ে থাকেন এবং অবশ্যই বাজেট নির্ভর SSD কিনতে চান তাহলে আপনার জন্য অবশ্যই SATA SSD বেস্ট হবে। কারণ PCIe সলিড ড্রাইভের প্রিমিয়াম স্পিড কাদের দরকার হয়? যারা হেভিওয়েট বিজনেস চালান, যাদের পিসিতে প্রতিদিন হাজার হাজার গিগাবাইটের ডাটা টান্সফারের কাজ চলে, যেখানে প্রতি সেকেন্ডের মূল্য রয়েছে সেখানে টেকনোলজি যত বেশি স্পিড তাদেরকে দিতে পারে তাদের জন্য এটা ততটাই ভালো, এখানে দামের প্রশ্ন আসে না।
