ইঞ্জিন বোট ও ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ও ইঞ্জিন বোটসহ আট জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।

সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের টেকনাফ বিসিজি স্টেশনের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন বোট তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলা শহরের বাসিন্দা সিকদার আলীর পুত্র মো. দলিয়া প্রকাশ ধইল্যা, নুর মোহাম্মদের পুত্র মো. রবি আলম, আব্দুল হাফেজের পুত্র মো. আলম, মো. করিমের পুত্র মো. শফিকুল, মৃত মনু মিয়ার পুত্র মো. নূর, মৃত নুরুল হাকিমের পুত্র মো. নূরে আলম, মৃত লাল মিয়ার পুত্র আলী আহমদ, মৃত আবু সুফিয়ানের পুত্র মো. নুরুল আমীনকে আটক করে।