বিআরটিটিএসের সভাপতি রায়হান ও মহাসচিব সানোয়ার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

রায়হান চৌধুরীকে সভাপতি ও সানোয়ারকে মহাসচিব করে বাংলাদেশ রেডিওথেরাপি টেকনোলজিস্ট সোসাইটির (বিআরটিটিএস) ৬১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি গৌতম বাছাড়, সাঈদ আহমেদ বিদ্যুত্, মিল্টন তালুকদার, হাসানুজ্জামান হিমেল, বনি ইসরাইল, নাজিম উদ্দিন, আসিফ শাহরিয়ার, যুগ্ম-মহাসচিব শহিদুল ইসলাম শিহাব, নিয়ামুল হাসন সম্রাট, জহুরুল ইসলাম, আতিকুর রহমান আতিক, শরীফুন্নাহার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক মেসরাউল আলম জনি প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি