মুন্সীগঞ্জে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষ, আমেরিকা প্রবাসী নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:১৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে প্রাইভেটকারচালক আমেরিকা প্রবাসী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। 

 

লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, সোমবার ভোরে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে শিমুলিয়াঘাটগামী ট্রাকের সংঘর্ষে কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক আমেরিকা প্রবাসী ফুয়াদ (৪০) নিহত হন। তিনি বর্তমানে ঢাকার উত্তরার বাসিন্দা। আহত সামিউল (৪৫) খাদিজা আক্তার (৩৮), মো. রাসেল (৪০) ও নাইমা আক্তারকে (৪২) প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা ঢাকা থেকে পদ্মা পাড়ে বেড়াতে এসেছিলেন। 

 

পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, ফুয়াদ আমেরিকা প্রবাসী। সেখানে তার স্ত্রী রয়েছেন। তবে বছর দুই ধরে তিনি দেশে এসে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছিলেন। উত্তরার বাসা থেকে বের হওয়ার সময় বলে আসেন তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন।

 

 

ইত্তেফাক/ইউবি