প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার নিরাপত্তা নিশ্চিতকরণে এসএসএফের উপস্থিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোটালীপাড়া উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এসএসএফের কর্নেল শামীম, গোপালগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বক্তব্য রাখেন। এছাড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও  জেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: আওয়ামী লীগের এবারের ইশতেহার হবে ঐতিহাসিক : তোফায়েল

এ সময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, আগামী বুধবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্থানীয় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। তার এই সভাকে সফল করতে দলীয়ভাবে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ