তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দয়ের বিরুদ্ধে। এ অভিযোগে শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তার আশ্রম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চিন্ময়ানন্দেয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলে এক বছরেরও বেশি সময় ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে সুপ্রিম কোর্টের আদেশে বিশেষ তদন্ত টিম তৈরি করা হয়েছিল, যাদের তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
অটল বিহারী বাজপেয়ী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন স্বামী চিন্ময়ানন্দ। একই সঙ্গে তিনি রাম মন্দির আন্দোলনেরও এক বড় নেতা।
পুলিশের মহানির্দেশক ও পি সিং জানিয়েছেন, চিন্ময়ানন্দকে গ্রেফতার করার পাশাপাশি ওই ছাত্রীটির তিনজন পরিচিত ব্যক্তিকেও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
