আগৈলঝাড়ায় ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত দুই ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার দক্ষিণ বাগধা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- পূর্ব পয়সা গ্রামের মৃত ফনি ভুষণ হালদারের ছেলে বঙ্কিম হালদার (৩৫) ও দক্ষিণ বড়মগড়া গ্রামের ভক্তি পাণ্ডের ছেলে দিলীপ পাণ্ডে (২৮)।
আরো পড়ুন: সরকারি চাকরিতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, মাদক কেনাবেবচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ বাগধা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দুইজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যাসায়ী। আটক বঙ্কিমের কাছ থেকে ১০পিচ ও দিলীপের কাছ থেকে ৪ পিচসহ মোট ১৪পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতেই মামলা দায়ের করেছেন (নং-৫ (১০.১২.১৮)। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
