ভুয়া বর্ডার ইনচার্জ ও সড়ক পরিবহণ কর্মকর্তা আটক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৯

ওয়েস্ট বেঙ্গল পরিবহন করপোরেশনের (ডব্লিউবিএসটিসি) বর্ডার ইনচার্জ এবং ঢাকা ও কলকাতার সড়ক ও পরিবহন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন প্রেম নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তাকে নগরীর রূপসা সেতুর নিচ থেকে আটক করা হয়। 

এ সময় ডব্লিউবিএসটিসি ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার নামের সিল ও ৫টি জাল সনদ উদ্ধার করা হয়।

আটক সোহাগ হোসেন প্রেম মেহেরপুর জেলা সদরের বোসপাড়া এলাকার সৈয়দ সরোয়ার হোসেনের ছেলে। তিনি নগরীর লবণচরা এলাকার হবি মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন। 

আরও পড়ুন: ময়মনসিংহে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তি নিজেকে ওই ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি জালিয়াত চক্রের একজন সক্রিয় সদস্য।  তার বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/অনি