সাদেক আলী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৪

 

মোস্তাফিজুল হক

 

বন্ধু আমার সাদেক আলী

ফেবুর থেকে পাওয়া,

হঠাত্ করে বক্সে আসে

তারপরে সে হাওয়া!

 

রং-তামাশা ভালোই বোঝে

ঠাট্টা জমায় মেলা,

চ্যাটিং করে হিমির সাথে

বোঝে না কী খেলা!

 

আমিই হিমি, বুঝলে কি আর

চ্যাটিংয়ে যায় হাঁদা,

বন্ধু আমার সাদেক আলী

অন্যরকম গাধা!

 

তার গাধামি লিখি না তাও

ফেবুর পাতায় আমি,

বন্ধু আমার সাদেক আলী

সে যে ভীষণ দামি!

 শেখহাটি, শেরপুর