সেমিফাইনালে নোফেল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

ওয়ালটন অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল

স্পোর্টস রিপোর্টার

বাফুফের ওয়ালটন অনূর্ধ্ব-১৮ যুব ফুটবলে নোফেল স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-০ গোলে আরামবাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলাটি গোলশূন্য ছিল। আজ বিকাল ৫টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও চট্টগ্রাম আবাহনী।