সাঘাটায় নিজ শয়ন ঘরের ভিতর থেকে আব্দুর রাজ্জাক (৩৫) নামে ১ ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আব্দুর রাজ্জাক উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের রকু মিয়ার ছেলে।
আরও পড়ুনঃ কালিয়ায় জোড়া খুনের ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি
রবিবার বিকালে আব্দুর রাজ্জাকের বন্ধ ঘরের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন দরোজা খুলে ভিতরে ঢোকে। এ সময় তারা বিছানায় রাজ্জাকের গলিত লাশ দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনাটি থানার এস আই মামুন নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
