আগৈলঝাড়ায় পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের সেমাইরপাড় গ্রামের মো. শাহজাহান বখতিয়ারের ছেলে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আ. রহমান বখতিয়ারকে গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে এএসআই আবু ইউসুফ গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত রহমানকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।