লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে দুদল ডাকাতের মধ্যে গুলিবিনিময়কালে আরিফ হোসেন (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ শাকচর গ্রামের আমির হোসেনের ছেলে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার সময় সদর থানার এসআই মোতাহার হোসেন ও কনস্টেবল সোহেল রানা আহত হন। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ভোররাতে দুদল ডাকাতের গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত যুবক ডাকাত সদস্য বলে জানান তিনি।
