গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:২০

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) বিশেষ অভিযানে ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ একজন আটক হয়েছে। আটক ব্যক্তির নাম নিজাম (২৭)। সে চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ডিবির উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ বিদেশি সংস্থার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই : ফখরুল

এ ব্যাপারে গোদাগাড়ী মডের থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু