দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিলে নৌকা ডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টায় কয়েকজন শিক্ষার্থী ঐ বিলে নৌকায় ভ্রমণ করতে গিয়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফারিয়া আক্তার মৌমি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র হাসনাত দিপ্ত এবং একই বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ছাত্র রাফিদ ইসলাম। তাদের প্রত্যেকেরই বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
