ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এদিন সকাল ১০টায় শুরু হয়ে সকাল সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। এবারের ভর্তি পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। ভর্তি জালিয়াতির কোনো খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮ জন।