বর্ণাঢ্য আয়োজনে

বেবি ফটোগ্রাফি এক্সিবিশন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮

সারা পৃথিবীতে নিউবর্ন বেবি ফটোগ্রাফি খুবই জনপ্রিয়। আমাদের দেশে ওয়েডিং ফটোগ্রাফির জনপ্রিয়তা ব্যাপক হলেও বেবি ও ম্যাটার্নিটি ফটোগ্রাফি একটু উপেক্ষিতই ছিল। বিশ্বব্যাপী বেবি ফটোগ্রাফির জনপ্রিয়তা এবং বাংলাদেশের মা-বাবাদের চাহিদার কথা বিবেচনা করে ২০১৬ সালের শেষের দিকে বেশ কয়েকজন অভিজ্ঞ ফটোগ্রাফার ও আর্টিস্ট নিয়ে বেবি পিক্সেলসের যাত্রা শুরু হয়। নিউবর্ন বেবিদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানো বেবি পিক্সেলসের একঝাঁক তরুণ ফটোগ্রাফার নতুন সব কনসেপ্ট তৈরি করে ছবি তোলা শুরু করে। গত দুই বছরেরও বেশি সময় ধরে বেবি পিক্সেলস পাশ্চাত্যের স্টাইলের সাথে দেশি থিম মিলিয়ে অসাধারণ সব ফটোগ্রাফি করছে। গত ৭ ও ৮ ডিসেম্বর ঢাকার দৃক গ্যালারিতে বেবি পিক্সেলসের সৃজনশীল কাজগুলো নিয়ে আয়োজন করা হয়েছিল ‘বেবি ফটোগ্রাফি এক্সিবিশন ২০১৮’। বাংলাদেশে এই ধরনের প্রদর্শনী এই প্রথম। এই প্রদর্শনীতে শিশু ও অভিভাবকদের জন্য চমত্কার সব আয়োজন রাখা হয়েছিল। ইভেন্টের আগেই অভিভাবকদের জন্য চালু করা হয়েছিল অনলাইন কুইজ। এতে অংশ নিয়ে বিজয়ী অভিভাবকেরা জিতে নিয়েছেন তাদের সোনামণির জন্য বেবি পিক্সেলসের পক্ষ থেকে বিনামূল্যে জন্মদিনের ফটোশুট। এ ছাড়াও কুইজে অংশগ্রহণকারী সকলেই জিতে নিয়েছেন বেবি পিক্সেলসের সব সার্ভিসে ১০% ডিস্কাউন্ট কার্ড। ইভেন্টে ছিল শিশুদের জন্য চমত্কার ডিজাইনের ফটোবুথ, যেখানে ছিল বিনামূল্যে অভিজ্ঞ ফটোগ্রাফার দ্বারা অনিন্দ্য সব ছবি তোলার সুযোগ। প্রদর্শনী সম্পর্কে বেবি পিক্সেলসের কো-ফাউন্ডার আনিকা রহমান বলেন, ‘আজ থেকে ত্রিশ-চল্লিশ বছর আগেও নবজাতকের ছবি তোলার প্রচলন ছিল। তবে স্টাইলটা ছিল একটু ভিন্ন। মা-বাবারা ফটোস্টুডিওতে ফুলবাগানের ওয়ালপেপারের সামনে শিশুকে কোলে নিয়ে ছবি তুলতেন। এখন সময় পাল্টেছে, ভঙ্গি পাল্টেছে, কিন্তু বেবি ফটোগ্রাফির চাহিদা রয়ে গেছে আগের মতোই। গর্ভকালীন থেকে শুরু করে শিশুর বেড়ে ওঠার এই সব সুন্দর ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু মা-বাবাদের স্মৃতিপটে চিরস্থায়ী দাগ কেটে যায়। বেবি পিক্সেলস শুধু সেই স্মৃতিগুলোই নান্দনিক রূপে ধরে রাখতে সাহায্য করছে।’  প্রদর্শনীর দুই দিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো সময়জুড়েই প্রদর্শনীতে ছিল উপচে পড়া ভিড়। অনেক অভিভাবক প্রদর্শনীতে এসে বেবি পিক্সেলসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। নতুন আগ্রহী মা-বাবা ও সোনামণিরা ছাড়াও বেবি পিক্সেলসের প্রাক্তন সেবাগ্রহণকারীদের অংশগ্রহণে উত্সবমুখর হয়ে উঠেছিল দৃক গ্যালারি। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দুইদিনব্যাপী এই ছবি মেলা শেষ হয়। বেবি পিক্সেলসের আর্টিস্ট টিমের মেম্বারদের মধ্যে রয়েছেন ‘রিয়েল লাইফ মাদারস’, যারা জানেন কীভাবে শিশুর সঠিক যত্ন নিয়ে ফটোগ্রাফি করতে হয়। থিমেটিক ফটোগ্রাফি, ন্যাপটাইম ফটোগ্রাফির ইউনিক সব আইডিয়া বেবি পিক্সেলসের ফটোগ্রাফিকে দিয়েছে এক নতুন মাত্রা। রাখাল ছেলে, গাঁয়ের বধূ থেকে শুরু করে সুপার ম্যান কিংবা মত্স্য কুমারী, আপনার সোনামণিকে আপনি যেভাবে কল্পনা করতে চান, বেবি পিক্সেলসের আর্টিস্ট টিম আপনার কল্পনাকে বাস্তবে রূপায়ণে সাহায্য করবে। বেবি পিক্সেলেসের পেশাদার ফটোগ্রাফি টিমে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানো একঝাঁক তরুণ ফটোগ্রাফার।