প্রীতিলতার স্মরণে মাহবুবুল খালিদের গান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭

 

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে আত্মোত্সর্গকারী প্রথম নারী তিনি। আজ তার ৮৭তম আত্মহুতী দিবস। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উত্সর্গ করেন।

প্রীতিলতা স্মরণে তার আত্মবলীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘প্রীতিলতা’ শিরোনামের গানটির সুরারোপ ও সংগীতায়োজন করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সমবেত কণ্ঠে গানটি গেয়েছেন টিনা মোস্তারি, স্মরণ ও  রাফসান।