সীমিত ওভারে নিজের সামর্থ্যের পরিচয় দেওয়ার পর এবার টেস্টে খেলার লক্ষ্য স্থির করেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লোকি ফার্গুসন। সর্বশেষ বিশ্বকাপে তিনি নিজের গুরুত্বপূর্ণ কার্যকারিতা প্রমাণ করেছেন। দলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অনন্য। আসরে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট সংগ্রহ করেছেন। যদিও গেল মাসের সফরের সময় বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছিলেন তিনি। এখন দ্রুত সুস্থ হয়ে টেস্টে অভিষিক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন ফার্গুসন। সামনেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তিনি বলেন, ‘আমি অবশ্য নিজেকে ছাড়িয়ে যাচ্ছি না। এ জন্য প্রচুর ক্রিকেট খেলতে হবে। ইতিমধ্যে বেশ খানিকটা খেলেছি। এখন আরো ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। এটিই যে সব সময় সহায়তা করবে তা না। আমি শুধু ম্যাচ বাই ম্যাচ কাজ করে যেতে চাই। টেস্ট ক্রিকেটে খেলা মানে আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
