মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা কারাগারে রবিবার সকালে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম বকুল ইসলাম (৩০)। সে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পারিবারিক মামলায় হাজতবাস করছিল। মেহেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার শরিফুল আলম জানান, শুক্রবার একটি পারিবারিক মামলায় বকুল ইসলামকে হাজতে পাঠায় আদালত। রবিবার নাস্তা খাওয়ার পর সে বসেছিল। এরই মধ্যে হঠাত্ তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ চিকিত্সা নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
