তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো.নুরুল হক, প্রভাষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রশ্ন: ইউনিকোড আসকি কোডের কম্পাটিবল-ব্যাখ্যা কর।
ইউনিকোড আসকি কোডের কম্পাটিবল কম্পিউটারের সাহায্যে কোন তথ্যকে লিখিত আকারে প্রকাশের জন্য ব্যবহূত এনকোডিং পদ্ধতির মধ্যে ইউনিকোডকে আদর্শ হিসেবে ধরা হয়। ইউনিকোড হচ্ছে ১৬ বিটের কোড। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। এ কোডের মাধ্যমে সব্বোর্চ ২১৬ টি বা ৬৫৫৩৬ টি অদ্বিতীয় বর্ণ বা চিহ্ন নির্দিষ্ট করা যায়। ইউনিকোডের প্রথম ২৫৬ টি কোড হলো আসকি ২৫৬ টি কোডের অনুরূপ।
প্রশ্ন: “ ১ এর পরের সংখ্যাটি ১০” হতে পারে-ব্যাখ্যা কর। ১ এর পরের সংখ্যাটি ১০ হতে পারে। অর্থাত্ ১+১=১০ এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ । দশমিক সংখ্যা পদ্ধতিতে ১+১=২ হয়। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করলে ১+১=১০ হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ১ এর পরবর্তী সংখ্যা ১০ বা দশমিক সংখ্যা পদ্ধতির সমতুল্য ২।
প্রশ্ন: ডিজিটাল ডিভাইসে আসকি কোড ব্যবহূত হয় কেন?-ব্যাখ্যা কর।
ডিজিটাল ডিভাইসে আসকি কোড ব্যবহূত হয় । কী বোর্ড,মাউস,মনিটর,প্রিন্টার ইত্যাদি ডিজিটাল ডিভাইসে ও মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য আসকি কোড ব্যবহার করা হয়। ২৫৬ টি বর্ণ,সংখ্যা ও বিশেষ চিহ্নকে এ পদ্ধতিতে কোড হিসেবে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা আছে। এ কোডটি সাধারণত আইবিএম এবং সমকক্ষ কম্পিউটারে ব্যবহূত হয়।
প্রশ্ন: ‘১+১=১ /১+১+১=১’ ব্যাখ্যা কর।
১+১=১ এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ যা অর গেইট দ্বারা বাস্তবায়ন করা যায়। অর গেইটের ইনপুট গুলোর মধ্যে একটি ইনপুটের মান ১ হলেই আউটপুট ১ হয়।
প্রশ্ন:এটি মেমোরি নয় কিন্তু মেমোরি ডিভাইসের মত আচরণ করে-ব্যাখ্যা কর।
ডিকোডার মেমোরি নয় কিন্তু মেমোরি ডিভাইসের মতো কাজ করে । কম্পিউটারের আউটপুট ইউনিটে কোড ভাষায় লেখা তথ্যকে সাধারণ আকারে প্রকাশ করতে ডিকোডার প্রয়োজন হয়। কন্ট্রোল ইউনিটের বিভিন্ন নির্দেশ, মেমোরি অ্যাড্রেস,কাউন্টারের বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডারের সাহায্যে লাগে।
প্রশ্ন: বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব-ব্যাখ্যা কর।
২ এর পরিপূরক গঠনে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়। ২ এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তাই আধুনিক কম্পিউটারে ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়।
