বার্ধক্য ধীর করতে সাধারণ কিছু অভ্যাস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

ডা. সঞ্চিতা বর্মন

তারুণ্য যতটা না শারীরিক, তার চেয়ে বেশি মানসিক। বয়স যতই হোক না কেন, নিজের বার্ধক্য প্রকাশ করতে চান না কেউই। কিন্তু দৈনন্দিন কিছু ভুল অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমিয়ে দেয়। ফলে শরীরে তৈরি হয় নানা ধরনের টক্সিন। এই টক্সিন শরীরের সুস্থ কোষকে ধ্বংস করে এবং দেহকে ধীরে ধীরে বার্ধক্যের দিকে নিয়ে যায়। তাই সঠিক সময়ের আগে বার্ধক্যকে প্রতিরোধ করতে শরীরকে সুস্থ রাখতে হবে। আর শরীর সুস্থ রাখতে হলে সুস্থ-শৃঙ্খল জীবন-যাপন করতে হবে। দিন শুরু করতে হবে সকালে ব্যায়াম বা জগিংয়ের মাধ্যমে। সপ্তাহে অন্তত তিন দিন ৩০ মিনিট করে হাঁটতে হবে। দৈনন্দিন খাদ্য তালিকায় সবুজ শাক-সবজি, দেশি ফল ও প্রচুর এন্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার রাখতে হবে। প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমাতে হবে। অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার, তেলে ভাজা-পোড়া খাবার, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রয়োজন ছাড়া ও চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ সেবন করা যাবে না। শরীর সুস্থ ও রোগ মুক্ত থাকলেই বার্ধক্যকে হার মানানো সম্ভব।

লেখক :ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ