রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন

গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৮

আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া গতকাল রবিবার ছনি, বাড়িয়ারটেক, ইউসুফগঞ্জ ও কাদিরারটেকসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আলহাজ মো. রমজান আলী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক ড. ফেরদৌস হাসান, আওয়ামী লীগ নেতা শাহজাহান ভুঁইয়া, ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ, মোমেন মোল্ল­া, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ভুঁইয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, যমুনা ব্যাংক কর্মকর্তা বিউটি আক্তার, গ্রীন হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আল-আমিন মাসুদ প্রমুখ। গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. ছালাউদ্দিন বলেন, বিদ্যুত্, গ্যাস, পানি সরবরাহ নিশ্চিত করে মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থানের উন্নয়নসহ রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের মাধ্যমে সর্বসাধারণের সার্বিক উন্নয়ন করতে চাই।