আড়াইহাজারে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১০

আড়াইহাজার উপজেলায় পুকুরে ডুবে মো. সাকিব (১০) নামে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। রবিবার দুপুরে উপজেলার গোপালদী বেপারীপাড়া এলাকার পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিব একই এলাকার মো. বাদলের ছেলে। সে গোপালদী বাজারের নূরানী মাদ্রাসার ছাত্র।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার আরিফ হোসেন ভূঁইয়া জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে সাকিব একা গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে যায় সাকিব। দুপুরেও সে বাসায় না ফিরলে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর ২টার দিকে পুকুরে সাকিবকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই সাকিব মারা যায়। পরে ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনরা লাশ নিয়ে যায়।