আদিতমারীতে দুই অটো রিকশার সংঘর্ষে একজন নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১০

লালমনিরহাটের আদিতমারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম রফিয়াজ্জল (৩০)। তিনি ওই অটোরিকশার যাত্রী ছিলেন। রফিয়াজ্জল উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের সৈয়দ আলীর ছেলে। রবিবার সন্ধ্যায় উপজেলার সরলখাঁয় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, উপজেলা সদরের খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে সাপ্টিবাড়ী বাজারে আসছিলো। এ সময় সাপ্টিবাড়ী বাজার থেকে একটি অটোরিকশা আনন্দবাজার আসছিলো। পথিমধ্যে সরলখাঁ নামক স্থানে অটো দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোর ৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে রফিয়াজ্জলকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নেহরুর জন্যই কাশ্মীরের ভাগ পেয়েছে পাকিস্তানঃ অমিত শাহ

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু