পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের জন্য দায়ী জওহরলাল নেহরু :অমিত শাহ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:০২

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন অমিত শাহ। সংবিধানের ৩৭০ ধারা নিয়ে একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেন, পাকিস্তানের সঙ্গে যদি নেহেরু অসময়ে যুদ্ধবিরতি ঘোষণা না করতেন, তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অস্তিত্ব থাকত না। নেহরুর সামলানোর থেকে কাশ্মীর সামলাতে পারতেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল। রাজাদের অধীনে থাকা রাজ্যগুলো সামলেছেন সর্দার প্যাটেল এবং সেগুলো ভারতের অংশ হয়েছে। -এনডিটিভি