আজ শুরু হচ্ছে ‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’ সেমিনার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্র্রনিক্স ইঞ্জিনিয়ারস (আইইইই) বাংলাদেশ সেকশন কর্তৃক আগামী ২৪-২৫ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি), ঢাকা-তে ‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’-এর আয়োজন করতে যাচ্ছে। বিশ্বের টেকনিক্যাল প্রফেশনালদের সবচেয়ে বড়ো সংগঠন হচ্ছে আইইইই, যেখানে বিশ্বব্যাপী ১৬০টি দেশ জুড়ে ৪,২৩,০০০ সদস্য রয়েছে। ‘স্মার্ট সিটি ইনিশিয়েটিভস-বাংলাদেশ’-এর সাপোর্টিং পার্টনার আইইবি দেশের সর্বাধিক মর্যাদাপূর্ণ জাতীয় পেশাদার সংস্থা। আইইইই বাংলাদেশ সেকশনের গৃহীত ‘ক্যাম্পেইন ফর স্মার্ট সিটি ইন বাংলাদেশ’ উদ্যোগটি এ বছরের শুরু থেকেই চলমান। এ ক্যাম্পেইনের স্লোগান হলো, ‘স্মার্ট থিঙ্কিং অ্যান্ড স্মার্ট টেকনোলজি ফর এচিভিংয়ে স্মার্ট সিটি ফর বাংলাদেশ’।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক এর ইসিই বিভাগের প্রফেসর ড. সাইফুর রহমান, ইতালির মিলানের ‘ইউনিভার্সিটা ডিগ্লিস্টাডি ডি মিলানো’ এর ইনফরমেটিকস্ বিভাগের প্রফেসর ড. ভিনসেনজো পিয়েরো, আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি (পিইএস) গভর্নিং বোর্ডের Member At Large (MAL), আইইইই মেম্বার অ্যান্ড জিওগ্রাফিক একটিভিটিজ (MGA) বোর্ড মেম্বার এবং আইইইই স্মার্ট সিটিজ্ স্টিয়ারিং কমিটি মেম্বার ড. রামাকৃষ্ণ কাপ্পাগানতু, ইনফোসিস্-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-কাম-ইন্ডিয়া বিজনেস হেড মি. সি এন রঘুপতি, MD-PRDC এবং পিইএস ইন্ডিয়া কাউন্সিল চেয়ার ড. আর নাগরাজ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গকে অনুষ্ঠানের কি’নোট স্পিকার হিসেবে উপস্থাপন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।

ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, প্রফেসর, তড়িত্ প্রকৌশল বিভাগ এবং পরিচালক, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং, বুয়েট, এবং ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার এবং প্রফেসর, তড়িত্ প্রকৌশল বিভাগ, বুয়েট, ক্যামপেইনের রোডম্যাপ উপস্থাপন করবেন।

সারাদেশ থেকে আগত আইইইই বাংলাদেশ সেকশনের টিম প্রধানগণ, অ্যাম্বেসেডারগণ ও টিম-সদস্যগণ স্মার্ট-সিটি ধারণার প্রধান দিকগুলো, যেমন- ইলেকট্রিসিটি অ্যান্ড পাওয়ার, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, ইনফরমেশন, কম্যুনিকেশন, সিক্যুরিটি, হেলথকেয়ার, ইন্ডাস্ট্রি ও হাউজিং, এবং এনভায়রনমেন্ট, এর ওপর বিস্তারিত অবহিত করবেন।

 অন্য অধিবেশনগুলোতে ৪০টিরও অধিক সরকারি-বেসরকারি সংগঠন, প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির মুখ্য আধিকারিক ও প্রতিনিধিবর্গ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, সাবেক সচিব ও ইউএনডিপি’র SDG Financing and Localization বিষয়ের পরামর্শক এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, ম্যাক্স গ্রুপ (পাওয়ার) এর সিইও আজাদুল হক, টেলিটক বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর সিইও রবিউল আলম, সামিট-বিবিয়ানা পাওয়ার কোং লি. এর পরিচালক এস এম নূর উদ্দিন, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসাইন, ক্রস-ওয়ার্ল্ড পাওয়ার লি.-এর সিওও প্রকৌশলী মো. হারুনুর রশিদ প্রমুখ আমন্ত্রিত বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।