মানুষ হই

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৫

একটা ইঁদুর

বিড়াল ছিল দুটি।

ভাগ করে খায়

শুকনো আটার রুটি।

 

কোথায় পেল

ওরা এসব

মিলে থাকার গুণ?

 

মানুষ কেন

এমন হলো

করছে মানুষ খুন?