বগুড়া পৌরসভার মেনীকুন্ড লেনের তরুণ ব্যবসায়ী আশিকুর রহমান। সম্প্রতি শহরের ঝাউতলা এলাকার ওয়ালটন প্লাজা থেকে একটি ডিপ ফ্রিজ কেনেন তিনি। এরপর ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় পণ্যটি রেজিস্ট্রেশন করেন। কিছুক্ষণের মধ্যেই তার মোবাইল ফোনে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়। ঐ টাকায় ব্যবসা আরো বড়ো করার স্বপ্ন দেখছেন আশিকুর।
১৬ সেপ্টেম্বর আশিকুর রহমানের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফি, বগুড়া থানার ওসি বদিউজ্জামান, ওয়ালটনের এরিয়া ম্যানেজার আসলামুল হক এবং ওয়ালটন প্লাজা ম্যানেজার আবু তাহের সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়ালটন এ বছর দেশের বাজারে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছিল। বছরের প্রথম আট মাসেই প্রায় ১৭ লাখ ইউনিট ফ্রিজ বিক্রি করেছে প্রতিষ্ঠানটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫১ শতাংশ বেশি। এখন ওয়ালটনের টার্গেট ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজার। সেজন্য সর্বাধুনিক প্রযুক্তি, ব্যাপক বিদ্যুত্সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সৃজনশীল ডিজাইনের গ্লোবাল মডেলের ফ্রিজ তৈরি করছে ওয়ালটন। এসব ফ্রিজের ডিজাইন, উত্পাদন এবং বিশ্বব্যাপী বিপণন নিয়ে কাজ করছেন ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। সেজন্য উত্পাদন প্রক্রিয়া, গবেষণা ও উন্নয়ন (আরএনডি), মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোলসহ (কিউসি) বিভিন্ন বিভাগে স্থাপন করা হয়েছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও যন্ত্রপাতি।—প্রেস বিজ্ঞপ্তি
