আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
আলমডাঙ্গা শহরের একটি বাড়িতে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিক কার্তিক কৌশলে পালিয়ে যায়। পৌর শহরের রাধিকাগঞ্জের কার্তিকের ঐ বাড়িকে এলাকাবাসী মিনি ক্যাসিনো নাম দিয়েছে বলে জানা গেছে।
থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির মালিক কার্তিক পালিয়ে গেলেও তার নামে মামলা হয়েছে।
